অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে সরকারি কর্মচারীরা

১৬ জুন ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৯:১৩ AM
সচিবালয়ে সরকারি কর্মচারীদের গণজমায়েত

সচিবালয়ে সরকারি কর্মচারীদের গণজমায়েত © সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে আবারও আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। আজ সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণজমায়েত করে বিক্ষোভ করেন তারা।

আজ স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের। এরপর ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে– এমন বিধান রেখে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। এরপর ২৫ মে অধ্যাদেশ জারি করা হয়।

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সব কটি সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিল। তারা এই অধ্যাদেশ নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করছেন।

ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬