অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস অভিমুখে লংমার্চের ঘোষণা রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

২৯ অক্টোবর ২০২৫, ০৪:১৪ PM
রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জিরোপয়েন্ট থেকে এই লংমার্চ শুরু হবে। রাজশাহী অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তারা ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশ ‘, ‘ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এমন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, বাংলাদেশের মোট শিক্ষার্থীর ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। অথচ মাথাপিছু বরাদ্দ মাত্র ৭৯৫ টাকা। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারকে ভ্যাট হিসেবে দিচ্ছে ১০০ কোটিরও বেশি টাকা। এত অল্প বরাদ্দে মানসম্মত উচ্চশিক্ষা সম্ভব নয়। অথচ সংস্কারের নামে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত ফি। রেলে, বাসে সাধারণ শিক্ষার্থী ও দারোয়ানদের দিয়ে ফাইল টানাটানি করে খাতা দেখানো হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজ সরকার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে ফি বাড়িয়েছে, সে তুলনায় শিক্ষার মান বাড়েনি। শুধু ফি বাড়িয়ে শিক্ষার্থীদের রক্ত চোষার মতো আচরণ করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে লোকসান হতে পারে, কিন্তু শিক্ষার এই বাণিজ্যে কোনো লোকসান নেই। এখন মনে হচ্ছে এটি আর জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, বরং জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয় হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এই হিসেবে ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের আয় প্রায় ৫০ কোটি টাকা, অথচ কলেজগুলোতে প্রণোদনা হিসেবে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ২০ কোটি টাকা। তাদের দাবি, ২০২৩ সালের এক প্রতিবেদনে দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের গড় মাসিক আয় মাত্র ১০ হাজার টাকা। এ অবস্থায় বাড়তি ফি দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়।

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
  • ০৭ জুলাই ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো: এক অপূর্ণ স্বপ্নের মহাকাব্যিক বিদায়
  • ০৭ জুলাই ২০২৬
শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়: সংখ্যায় সংখ্যায় পর্তুগিজ …
  • ০৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence