আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ PM
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা © সংগৃহীত

ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তার বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ রিদওয়ান, যিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহাদত শিকদার, বিজিবিএমএস, বিজিওএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পরিচালক, পিএ পরিদপ্তরসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি তাঁর বক্তব্যে কলেজের পরিচিতি, শ্রেষ্ঠত্ব ও সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ জনসম্পদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ বছর ২৮টি ইভেন্টে প্রায় আড়াই হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটসহ বিভিন্ন প্লাটুনের আকর্ষণীয় কুচকাওয়াজ, কারাতে ও তায়কোয়ানডো প্রদর্শনী। শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ ডিসপ্লে ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রশংসনীয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ আয়োজন শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কলেজের সুনাম আরও উজ্জ্বল করে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬