ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের টুপি বিতরণ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ PM
ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের টুপি বিতরণ

ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের টুপি বিতরণ © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকারের নেতৃত্বে এমন উপহার বিতরণ কর্মসূচি পালন করা হয়। এর আওতায় ঢাকা কলেজের ৮টি হলের প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপহার বিতরণ করা হয়।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যেন কোনো দূরত্ব না থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করতে পারে সে লক্ষ্যেই আবাসিক শিক্ষার্থীদের জন্য টুপি ও তসবিহ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাস। মুসলমান হিসেবে সবার উচিত ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলা। এই পবিত্র মাসকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে, এমনটা আশা করি।

এদিকে ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে আবাসিক শিক্ষার্থীরা।

৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬