ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM
অধ্যক্ষকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

অধ্যক্ষকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেমের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন জাহাঙ্গীর আলম, ফাহমিদ হায়দার (গণিত), রুহুল আমিন (ইসঃ), নূরে আলম (হিসাববিজ্ঞান), চম্পা খাতুন, ইমাম হোসাইন, মুনজর মোর্শেদ হৃদয় (রসায়ন), আফিয়া মোবাশ্বেরা, নুসরাত তামান্না ও হুসনা খাতুন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, হঠাৎ ফরম ফিলাপের ফি বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে অতিরিক্ত ফি বহন করা সম্ভব নয়। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইস্কুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি নয়, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা। পাশাপাশি ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থী ফাহমিদ হায়দার বলেন, সাধারণ পরিবার থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে হঠাৎ বাড়তি ফি দেওয়া সম্ভব নয়। এতে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে। তাই আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9