নজরুল কলেজ সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ AM
হামলায় আহত কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন

হামলায় আহত কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ।

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) এক যৌথ বিবৃতিতে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা'দ এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ।

জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় যান। এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে তিনি গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার 'পিচ্চি আজাদ'-এর অনুসারী। অভিযোগ রয়েছে, আজাদ ও তার দলবল বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম দ্বারা পুনর্বাসিত হয়ে এলাকায় বেপোরোয়াভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

কনকসাসের নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে হামলাকারীরা সরাসরি জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ করছে। এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতরা দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর শত্রু। এমন কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এছাড়াও কনকসাসের নেতৃবৃন্দ আগত সরকারের প্রতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে প্রদর্শক পদের ফল 
  • ১৫ জুলাই ২০২৬
দিন-দুপুরে স্কুল শিক্ষিকার বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ ট…
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছে একাধিক …
  • ১৫ জুলাই ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এল ভিভো ওয়াই৫০০
  • ১৫ জুলাই ২০২৬
পুকুর থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার,পরিবারের দাবি …
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence