শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক, পাশে ভুক্তভোগী শিক্ষার্থী

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক, পাশে ভুক্তভোগী শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মো. আহিল (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. আমান উল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৭টার দিকে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) দুপুর ২টার দিকে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে বলে জানা গেছে।

এর আগে মো. আহিলের চাচা মাহমুদুর রহমান বাদী ওই মাদ্রাসা শিক্ষক মো. আমান উল্লাহকে একমাত্র বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন। শিক্ষার্থী মো. আহিল চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা হারলা গ্রামের নুরুল আলমের পুত্র।

জানা যায়, শিক্ষার্থী মো. আহিল চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুলজারে মদিনা হিফজুল কোরআন প্রাইভেট মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যায়নরত। গত বুধবার (৬ মে) পাঠ আদায়ের উদ্দেশ্যে শিক্ষক মো. আমান উল্লাহ তাকে বেধড়ক বেত্রাঘাত করেন। এতে সে হাতে, পেটে, মুখে ও পিঠে আঘাতপ্রাপ্ত হন। পরে এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ হবে মানবিক ও নিরাপদ। একজন কোমলমতি শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন নির্যাতনের শিকার না হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। তারই প্রেক্ষিতে, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে আদালতের নিকট সোপর্দ করা হবে।

দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ শিক্ষার গুণগত মান …
  • ১২ জুলাই ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের আভাস
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence