মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৫ মে ২০২৬, ১১:২৭ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

মাদ্রাসায় ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২০ মে পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার (কমন) মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোন কারণে বাদ পড়েছে, সে সকল শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআইএফ পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।

পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (৫ মে) থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) দেওয়া যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ মে পর্যন্ত।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি পাবে না শিক্ষার্থীরা

ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ আগামী ২১ মে। এখানে শুধু মাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোন তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে হবে।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬