জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি পাবে না শিক্ষার্থীরা

০৫ মে ২০২৬, ০৮:০৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ২য় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা শুধু ‘সি’, ‘সি’ প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুইটি কোর্সে (পত্রে) পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ১ম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে ‘এফ’ গ্রেড রয়েছে, তারা ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সে অংশ নিতে পারবে।

তবে এসব ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন, গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ ‘এ মাইনাস’র বেশি প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকল ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশ নিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে ন্যূনতম ‘ডি’ গ্রেডে উন্নীত করা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে না।

এছাড়া ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিয়ে ‘সি’ গ্রেডসহ প্রমোশন পাওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে ২০২৫ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ রাখা হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
  • ০৬ জুলাই ২০২৬
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরব…
  • ০৬ জুলাই ২০২৬
‘অফিসের লোক’ পরিচয়ে মিরসরাইয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির…
  • ০৬ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম শিক্ষকদের অ্যাকাডে…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence