এসএসসির গণিত ও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু

০৩ মে ২০২৬, ০৮:০৭ AM , আপডেট: ০৩ মে ২০২৬, ১০:০২ AM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © আমান উল্যাহ আলভী

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা। রুটিন অনুযায়ী, আজ (৩ মে) রবিবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডে গণিত, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (দাখিল) বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি (ভোকেশনাল) লেভেলে পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষা নেওয়া হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

গত ২১ এপ্রিল মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে প্রথম দিনেই দেশের কয়েকটি কেন্দ্রে পুরনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠায় শিক্ষা প্রশাসন নড়েচড়ে বসে। এ পরিস্থিতিতে প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, এবারের পরীক্ষা দুটি পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২৪ সেশন বা তার পূর্বের) ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২৫ সেশন) ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেওয়ার আগে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই প্রশ্নপত্রের কোড ও সিলেবাস যাচাই করে নিতে হবে।’ একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ‘এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।’

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের ১৯ লাখ ৩৬ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না। আগামী ২০ মে পর্যন্ত চলবে তাত্ত্বিক পরীক্ষা।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬