মাছের প্রজেক্টে বোট ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু

৩০ মে ২০২৬, ১০:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় মৎস্য প্রকল্পের পানিতে ডুবে মো. মফিজ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। 

শনিবার (৩০ মে) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকার আবুল কাশেমের ছেলে।
 
জানা গেছে, নিহত মফিজ নিজের এবং ভাইয়ের দুই শিশু সন্তানকে নিয়ে তাঁর মৎস্য প্রকল্পে মাছের খাবার দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের বহন করা বোট থেকে একটি শিশু পানিতে পড়ে গেলে মফিজ শিশুটি বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। 

এতে বোটটি অপর শিশুসহ উল্টে যায়। প্রকল্পের অন্যান্য কর্মচারীরা মফিজকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে যাওয়া অপর দুই শিশুর এখনো খোঁজ মেলেনি।
 
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ দুই শিশু। উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ: মৃত্যু
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬