১৭ ঘণ্টা পর নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

৩০ মে ২০২৬, ০১:২৯ PM
নিখোঁজ হওয়া কলেজছাত্র মোহাম্মদ শিহাব

নিখোঁজ হওয়া কলেজছাত্র মোহাম্মদ শিহাব © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র মোহাম্মদ শিহাবের (১৮) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (২৯ মে) দুপুরে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাগজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে শিহাব নিখোঁজ হয়। তিনি পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জাফর আহমেদ শিফনের ছেলে। শিহাব চট্টগ্রাম বি.এন কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

আরও পড়ুন: ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস

নিহত শিহাবের মামা আসিফ করিম জানান, শুক্রবার দুপুরে শিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাগজোর গ্রামে তালের শাঁস খেতে যান। জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় দ্রুত মসজিদে ফেরার উদ্দেশ্যে তিন বন্ধু নদীতে নেমে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় অপর দুই বন্ধু নদী পার হতে সক্ষম হলেও শিহাব নদীর পানিতে হারিয়ে যান।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিখোঁজের খবর পেয়ে চাঁদপুর জেলা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল থেকে প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও শিহাবকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হলে ডাকাতিয়া নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরলেন ভিপি-জিএস,…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদের তথ্য দিতে জটিলতা, অধিদপ্তরে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬