ছুটি না পাওয়ায় বাড়ি যাওয়া হয়নি, ঈদের পর ছুটি পেয়েও বাড়ি ফেরা হলো না

৩০ মে ২০২৬, ০৯:০১ PM , আপডেট: ৩০ মে ২০২৬, ০৯:১৮ PM
ট্রেন- ছবি সংগৃহীত

ট্রেন- ছবি সংগৃহীত © সংগৃহীত

ঘড়ির কারখানায় কাজ করতেন রুবেল মিয়া। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ফিরছিলেন বাড়ি। পথিমধ্যে ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে দুই বগির চিপায় পড়ে রুবেলের (৩২) মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যান তিনি। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নিহত রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ছুটিতে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছাদে যেন কেউ না উঠতে পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরেও যাত্রীরা ট্রেনের ছাদে ওঠে। আমরা সবসময় চেষ্টা করি, যাত্রীরা যেন ট্রেনের ছাদে না ওঠে। এর দায় তো আইনশৃঙ্খলা বাহিনীর না। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬