বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

৩০ মে ২০২৬, ০২:৪৪ PM
মৃত জয়নাল

মৃত জয়নাল © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
 
মৃত জয়নাল (৩৩) ওই এলাকার বাসিন্দা ইলিয়াস কম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফরকে (৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে নিহতের বড় ভাই জাফরের সঙ্গে স্থানীয় শাহজাহানের মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় জয়নাল এগিয়ে আসলে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জাফর ছোট ভাইকে বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরলেন ভিপি-জিএস,…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদের তথ্য দিতে জটিলতা, অধিদপ্তরে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬