সরকারি চাল কম দেওয়ায় লাইভে এসে চেয়ারম্যানকে গালাগাল, ২ দিন ধরে চলছে সংঘর্ষ

৩০ মে ২০২৬, ১০:১৬ PM , আপডেট: ৩০ মে ২০২৬, ১০:২৩ PM
ফুরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ

ফুরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ডের চাল বিতরণের সময় ফেসবুক লাইভ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ও শনিবার (৩০ মে) সকাল থেকে উপজেলার বাবলাতলা এলাকায় কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দুইদিন আগে উপজেলার ৮ নম্বর চুমুরদী ইউনিয়ন পরিষদে অসহায় জনগোষ্ঠীর মাঝে সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফের চাল) বিতরণ করা হচ্ছিল। এসময় স্থানীয় আকরাম খান নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে গরিবদের চাল কম দেওয়ার অভিযোগ তোলেন। এসময় তিনি লাইভে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি জড়িতদের গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

গতকাল শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় চুমুরদী ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়ার ছোট ভাই চন্দনের সঙ্গে আকরাম খানের সঙ্গে এ ঘটনায় কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, টেঁটা ও ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আকরাম খানের পক্ষে স্থানীয় শাহাবুদ্দিন মোল্লা এবং চন্দনের পক্ষে ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া ও ইসরাফিলসহ তাদের সমর্থকরা অংশ নেন। শুক্রবারের প্রথম দফার দুই ঘণ্টার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় আবারও উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে আরও ৩০ জনেরও বেশি মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাল্টা-পাল্টি অভিযোগ
চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মিয়া বলেন, আকরাম নামের ওই ব্যক্তি স্থানীয় এমপির ছোট ভাইয়ের ভুয়া পরিচয় দিয়ে কার্ড ছাড়াই চাল নিতে গিয়েছিলেন। চাল না পেয়ে তিনি ফেসবুকে লাইভে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর দুদিন পর আমার ছোট ভাই বাড়ি ফেরার পথে আকরামের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়।

অন্যদিকে আকরাম খান চাল চুরির অভিযোগ তুলে বলেন, ভিজিএফ কার্ডের ১০ কেজি চালের জায়গায় গরিব মানুষকে ৭ থেকে ৮ কেজি দেওয়া হচ্ছিল। বিষয়টা জানতে পেরে আমি ফেসবুকে লাইভ করি। আমার লাইভ দেখে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড স্যার এসে বিষয়টি তদারকিও করে যান। কিন্তু চেয়ারম্যানের ভাই চন্দন আমাকে অহেতুক মারধর করায় দুই গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষ বাধে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মূলত স্থানীয় বিএনপির কমিটি গঠন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ভিজিএফ হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর লক্ষ্য দেশের অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা। ভিজিএফ কার্ডের মাধ্যমে সাধারণত বিনামূল্যে খাদ্যশস্য (যেমন: চাল) বিতরণ করা হয়। বিশেষ করে ঈদুল ফিতর, ঈদুল আযহা বা অন্যান্য জাতীয় দুর্যোগের আগে সরকার কার্ডধারী প্রতিটি পরিবারকে নির্দিষ্ট পরিমাণে (১০ থেকে ২০ কেজি) চাল বা অন্যান্য খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকে।

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬