১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা

অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

০৭ মে ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০৪:১৪ PM
অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর

অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের ফলে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনার মদন আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল হাকিম মোহসিনা ইসলাম এ আদেশ প্রদান করেন।

গ্রেপ্তার আমান উল্লাহ সাগর উপজেলার হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক।

গত মঙ্গলবার রাত সোয়া চারটার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে তাকে মদন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সন্ধ্যায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ২৩ এপ্রিল শিক্ষক আমান উল্লাহ সাগর এবং তার ভাই মামুন মিয়াকে আসামি করে মদন থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শিক্ষকের লালসার শিকার হয়ে ১১ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

আদালতের জিআরও সোহরাওয়ার্দী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই আদালত এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬