প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ!

৩১ মে ২০২৬, ১২:২২ AM , আপডেট: ৩১ মে ২০২৬, ১২:২৫ AM
দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ আয়োজনে নূরজাহান বেগম

দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ আয়োজনে নূরজাহান বেগম © সংগৃহীত

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধে ছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।

আজ নূরজাহান বেগম-এর সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।  সেই আয়োজনেই নূরজাহান বেগম-এর এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9