শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

৩০ মে ২০২৬, ১২:৩৪ PM
দলের দুই সাবেক চেয়ারম্যানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের দুই সাবেক চেয়ারম্যানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের দুই সাবেক চেয়ারম্যানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে জিয়ার মাজারে আসতে শুরু করেন। সকাল দশটা নাগাদ মাজারের আশে পাশে হাজার হাজার নেতাকর্মীকে দেখা গেছে। 

সকাল ১১টা ১০ মিনিটের সময় সমাধিস্থলে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করেন। পরে দোয়া ও মোনাজাত করেন। 

এসময় তার সাথে ছিলেন দলের মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বরাস্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের এমপি আরিফা সুলতানা রুমা,  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যরা। 

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী মানিজ মিয়া অ্যাভেনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে যান। সেখানে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনভর রাজধানীর ১৬টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বলে দলীয় সুত্র জানিয়েছে।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9