ছাত্রদল নেতার মামলায় জামিনে মুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

২৫ মে ২০২৬, ১০:৪৭ AM
কারগার থেকে মুক্তি পেলেন তারেক রেজা

কারগার থেকে মুক্তি পেলেন তারেক রেজা © সংগৃহীত

ঝিনাইদহে জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়ের করা পাল্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। আজ সোমবার (২৫ মে) ঝিনাইদহের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় যুবশক্তির স্থানীয় সংগঠক অয়ন রহমান খানের জামিন মেলেনি।

আজ সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে তারেক রেজার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের ‘ফ্যামিলি জোন’ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করেছিল ঝিনাইদহ সদর থানার পুলিশ।

জেলা এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ওই কমিউনিটি সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথেই সুকান্ত সড়কে ফেসবুক লাইভে থাকা অবস্থায় পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সে সময় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১৫ জনের মধ্যে যাদের পরিচয় জানা গেল 

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর। ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে ২২ মে রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১২৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপি নেতা তারেক রেজাসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ জন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। এই পাল্টা মামলায় প্রথমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে ২৪ মে সন্ধ্যায় পুলিশ তারেক রেজাকেও গ্রেপ্তার দেখায়। আজ ২৫ মে জামিন শুনানির পর আদালত তারেক রেজাকে মুক্তি দিলেও অয়নকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9