ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিহত ১৫ জনের মধ্যে যাদের পরিচয় জানা গেল 

২৫ মে ২০২৬, ১০:৩৭ AM
ট্রাক উল্টে নিহতদের উদ্ধার করছে পুলিশ

ট্রাক উল্টে নিহতদের উদ্ধার করছে পুলিশ © সংগৃহীত

সকালেই ভোরের আলো ফোটার আগেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় একসঙ্গে প্রাণ হারান ১৫ জন। সোমবার (২৫ মে) হওয়া এ দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন-  নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫)।  

এর আগে গতকাল রাতে চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে ছেড়ে যাচ্ছিল। পরে রাজধানীর গাজিপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে ঈদে বাড়ি ফেরা মানুষ ওই ট্রাকে উঠে বলে জানা গেছে। পরে সোমবার ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে পড়লে ট্রাক নিচে চাপা পড়ে ও রডের নিচে চাপা পদে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। আহত হন আরও ৬ জন। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে। জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬