রডবোঝাই ট্রাকে তোলা হয়েছিল যাত্রী, একসঙ্গে ঝরে গেল ১৫ প্রাণ 

২৫ মে ২০২৬, ০৮:৩৯ AM , আপডেট: ২৫ মে ২০২৬, ১০:০৯ AM
সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন

সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন © সংগৃহীত

নিয়ম ভেঙ্গে রডবোঝাই ট্রাকে তোলা হয়েছিল যাত্রী। আর যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যেতেই ভোরের আলো ফোটার আগে সড়কে ঝরে গেল ১৫ প্রাণ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায়। 

সোমবার (২৫ মে) হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান। 

জানা গেছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পরে ট্রাকটিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রী উঠানো হয়। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ এলাকার হতে পারে।

নোট: এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় সুত্র মতে নিহতের সংখ্য জানানো হয়েছিল ১৭ জন। পরে নিশ্চিত করা গেল নিহতের সংখ্যা ১৫। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।   

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬