বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসার অফিস সহকারীর

০৬ মে ২০২৬, ০২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামের এক মাদ্রাসার অফিস সহকারীর প্রাণ গেছে। বুধবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের বাসিন্দা এবং পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফফার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে তিলছড়া বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬