চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবার দুর্ঘটনার কবলে সংসদ সদস্যের গাড়ি

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোর ধাক্কায় মো. রবিউল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

রবিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের বনপুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ওই প্রাডোতে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ছিলেন না। গাড়িটিতে তাঁর গানম্যান ও চালকসহ মোট তিন জন ছিলেন বলে জানা গেছে।

আহত ভ্যানচালক মো. রবিউল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদারঘোনা এলাকার মো. হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় বনপুকুর সংলগ্ন এলাকায় একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে ছিটকে পড়ে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এতে প্রাডোটির সামনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই প্রাডোটিতে থাকা কেউ আহত হননি।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনপুকুর সংলগ্ন এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। সড়কটির এ অংশে যানবাহনের অতিরিক্ত গতি, অপরিকল্পিত ওভারটেকিং এবং পর্যাপ্ত সড়কবাতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, আহত ভ্যানচালক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। তিনি সামান্য আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ওই গাড়িতে এমপি সাহেব ছিলেন না। গাড়িটি আসার সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে।

নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬