সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত সবাই শ্রমিক, পরিচয় জানা গেল ৪ জনের

০৩ মে ২০২৬, ১২:৩১ PM
নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে আনা হয়

নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে আনা হয় © টিডিসি

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।

রবিবার (৩ এপ্রিল) সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন এবং হতাহতের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ছাড়া ওসমানী হাসপাতালে তিনজন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9