বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

০৫ মে ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৩:৪১ PM
নুসরাত জাহান ও ঘাতক বাস

নুসরাত জাহান ও ঘাতক বাস © টিডিসি

বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে আর ফেরা হলো না স্কুলছাত্রী নুসরাত জাহানের (৭)। চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির সন্তান। নুসরাত একই এলাকার উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, বাসের ধাক্কায় মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রামের জোরারগঞ্জের চিনকি আস্তানা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9