গোখরা সাপের কামড়ে যুবকের মৃত্যু

৩০ মে ২০২৬, ০৮:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‎হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে গোখরা সাপের কামড়ে রাব্বি মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
‎
‎শনিবার(৩০ মে) রাতে  হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাব্বি মিয়া ওই গ্রামের জসিম মিয়ার ছেলে।
‎
‎স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে জসিম মিয়ার বাড়ির মুরগির খাঁচায় একটি বিষধর কালো গোখরা সাপ ঢুকে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে রাব্বি মিয়া সাপটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাপটি তাঁকে কামড় দেয়।
‎
‎সাপের কামড়ের পর রাব্বি মিয়াকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎ঘটনার পর স্থানীয় লোকজন সাপটিকে মেরে ফেলেন। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
‎
‎মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা বলেন, সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
‎লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, লক্ষীপুর গ্রামে সাপের কামড়ে রাব্বি মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভা…
  • ০২ নভেম্বর ২০২৬
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজের ৪৬ শিক্ষার্থীই এইচএসসিতে ফেল, সর…
  • ০২ নভেম্বর ২০২৬
পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়…
  • ০২ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি ফেসবুকে, যুবক আটক
  • ০২ নভেম্বর ২০২৬
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি
  • ০২ নভেম্বর ২০২৬