চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পারেদেস

৩০ মে ২০২৬, ১১:২২ PM
আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস

আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস © সংগৃহীত

শেষ সময়ে এসে বিশ্বকাপ যেন অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের। ডান পায়ের পেশির চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন পারেদেস। এই চোটের ফলে বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের হয়ে দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন না বোকা জুনিয়রসের এই তারকা। আর্জেন্টিনার ক্রীড়া সাময়িকী টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও পারেদেসের খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কোপা লিবের্তাদোরেসে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে হেরে বোকা জুনিয়রসের বিদায়ের ম্যাচেই মূলত দলটির অধিনায়ক পারেদেসকে নিয়ে শঙ্কা তৈরি হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোটের বিষয়টি নিশ্চিত করে পারেদেস বলেন, ‘সপ্তাহজুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম। কিন্তু নক-আউটের এই ম্যাচটি মিস করার কোনো সুযোগ ছিল না, আমি বসে থাকতে চাইনি। কোচ আমাকে নিজের যত্ন নিতে এবং নিজের শারীরিক অবস্থা নিয়ে সৎ থাকতে বলেছিলেন। কিন্তু এটি এমন এক ম্যাচ ছিল, যা কোনোভাবেই আমার পক্ষে বাইরে বসে দেখা সম্ভব ছিল না।’

শনিবার পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, পেশির এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেদেসের অন্তত তিন সপ্তাহের মতো সময় লাগবে। এর ফলে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না এই মিডফিল্ডারের। 

তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। চিকিৎসকদের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, উদ্বোধনী এই ম্যাচে তার মাঠে নামা নিয়ে বেশ বড় সংশয় দেখা দিয়েছে।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬