আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন স্পেন ও ইতালিতে জন্ম নেওয়া দুই ফুটবলার

৩০ মে ২০২৬, ০৯:০০ AM
নিকো পাস ও সিমিওনে

নিকো পাস ও সিমিওনে © সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিকে সামনে রেখে ঘোষিত দলে ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার জায়গা ধরে রেখেছেন। তবে সবচেয়ে আলোচিত সংযোজন দুই তরুণ তারকা—নিকো পাজ ও গিলিয়ানো সিমিওনে। স্পেন ও ইতালিতে জন্ম নেওয়া এই দুই ফুটবলার প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

তাদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। দেশটির ৯৬ বছরের বিশ্বকাপ যাত্রায় এবারই প্রথম এমন ঘটনা ঘটল, যেখানে সাবেক দুই আর্জেন্টাইন বিশ্বকাপারের ছেলেরা একই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

এই গল্পের শুরু ১৯৯৮ বিশ্বকাপে। ফ্রান্সের বোর্দোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একসঙ্গে খেলেছিলেন পাবলো পাস ও দিয়েগো সিমিওনে। প্রায় তিন দশক পর তাঁদের সন্তানরা একই সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

নিকো পাজের জন্ম স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে। তাঁর বাবা পাবলো পাস ইউরোপে ক্লাব ফুটবল খেলতে গিয়ে সেখানে বসবাস শুরু করেছিলেন। আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা থেকে উঠে আসা পাবলো নিউয়েলস ওল্ড বয়েজ ও ইন্ডিপেনদিয়েন্তের হয়ে খেলেছিলেন। পরে ইউরোপে পাড়ি জমান। সেই তেনেরিফেতেই জন্ম নেওয়া নিকো পাজ বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন।

অন্যদিকে গিলিয়ানো সিমিওনের জন্ম ইতালির রাজধানী রোমে। সে সময় তাঁর বাবা দিয়েগো সিমিওনে ইতালিয়ান ফুটবলে খেলছিলেন। পরবর্তীতে আর্জেন্টাইন কিংবদন্তি সিমিওনে কোচ হিসেবে খ্যাতি অর্জন করেন। আর তাঁর ছেলে গিলিয়ানো বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলছেন। আক্রমণভাগে তাঁর গতি, আগ্রাসন ও লড়াকু মানসিকতায় অনেকেই বাবার ছায়া দেখতে পান।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বাবার পর ছেলের জাতীয় দলে খেলার উদাহরণ রয়েছে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে একই প্রজন্মের দুই সাবেক বিশ্বকাপারের সন্তান একসঙ্গে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন—এমন ঘটনা আগে দেখা যায়নি।

পাবলো পাসের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি। আর্জেন্টিনার হয়ে মাত্র ১৪টি ম্যাচ খেলেই তাঁর জাতীয় দলের অধ্যায় শেষ হয়। অন্যদিকে দিয়েগো সিমিওনে ছিলেন দেশের অন্যতম সফল ফুটবলারদের একজন। তিনি তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং আর্জেন্টিনার হয়ে প্রথম ফুটবলার হিসেবে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন।

নিকো পাজ ও গিলিয়ানো সিমিওনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পেছনে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনারও অবদান রয়েছে। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে বিশেষ স্কাউটিং নেটওয়ার্ক চালু করা হয়। এর লক্ষ্য ছিল বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা।

যুব দলের সমন্বয়কারী এনরিকে সেসানা একবার বলেছিলেন, বিদেশে জন্ম নেওয়া অনেক তরুণ খেলোয়াড় স্প্যানিশ বা ইতালীয় উচ্চারণে কথা বলতে বলতে জাতীয় দলের ক্যাম্পে আসে, কিন্তু কিছুদিন পর তারাই হয়ে ওঠে খাঁটি আর্জেন্টাইন। এই প্রসঙ্গে তিনি লিওনেল মেসির উদাহরণও টেনেছিলেন। ছোটবেলায় স্পেনে চলে যাওয়া মেসিকে সময়মতো আর্জেন্টিনার সঙ্গে সম্পৃক্ত না করতে পারলে হয়তো আজ তাঁকে স্পেনের জার্সিতেই দেখা যেত।

এই গল্পে আরেকটি আকর্ষণীয় যোগসূত্রও রয়েছে। ১৯৯৮ সালে জাতীয় দলে পাবলো পাসের সতীর্থ ছিলেন রবার্তো আয়ালা। বর্তমানে তিনি স্কালোনির কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। যে প্রজন্মের সঙ্গে একসময় মাঠ ভাগাভাগি করেছিলেন, আজ সেই প্রজন্মের সন্তানদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করার দায়িত্বও তাঁর কাঁধে।

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নিকো পাজ ও গিলিয়ানো সিমিওনের অন্তর্ভুক্তি তাই শুধু দুই তরুণের সাফল্যের গল্প নয়; এটি প্রজন্মান্তরে ফুটবল উত্তরাধিকার বহন করে নিয়ে যাওয়ারও এক অনন্য উদাহরণ।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9