কাঠবোঝাই ট্রাকে বাসের ধাক্কা: শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১০

০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৯ AM
কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী

কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী © টিডিসি ফোটো

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মার্চেন্ট নেভীর ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মসজিদিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা নুর আলমের ছোট ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৭), চট্টগ্রাম চাঁদগাও রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাক্টরের বাড়ির হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারীর নয়া বেপারীর সন্তান মিন্টু মিয়া (৪৫)। নিহত অয়ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭ তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক দুইটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস যার রেজি: ঢাকা মেট্রো-ব-১২-২৮৮১ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাক যার রেজি: চট্টঃ মেট্রো-ট-১২-০৬০৪ এর পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত দুইটার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশে ট্রাক দাঁড়িয়ে থাকা এবং বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন বলেন, 'ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
‘মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রু…
  • ১৭ জুলাই ২০২৬
কক্সবাজার সৈকতে বিরল টর্নেডোর আঘাতে আহত ১৫
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence