গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত

০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (প্রায় ৬০) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় ওই বৃদ্ধ ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের ভাংগাপোল এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬