রাজধানীর সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনের

০১ জানুয়ারি ২০২৬, ১০:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরবেলা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২১) এবং অটোরিকশাচালক নয়ন তালুকদার (৭০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর দ্রুতগামী একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে উভয় বাহনের চালকই গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদা এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। অন্যদিকে, প্রবীণ অটোরিকশাচালক নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬