খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

০১ জানুয়ারি ২০২৬, ০৩:২০ AM
খিলগাঁও ফ্লাইওভার

খিলগাঁও ফ্লাইওভার © ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬