যে কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অভিজ্ঞতা বাড়াতে চায় মন্ত্রণালয়

০৪ মার্চ ২০২৬, ০৪:৪০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগে শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত বাড়াতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের এ পদে নিয়োগ দিলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (০৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১২ বছর এবং ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা চাওয়ায় তরুণ শিক্ষকরা বেশি আবেদন করেছেন। সিনিয়র শিক্ষকদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো করতে পারবেন না। এর ফলে এ পদগুলোতে তরুণ শিক্ষকরাই নিয়োগ পাবেন।

সূত্র জানিয়েছে, সিনিয়র শিক্ষকদের পরিবর্তে জুনিয়র শিক্ষকরা প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এছাড়া কম বয়সী শিক্ষকদের অধীনে সিনিয়র শিক্ষকরা কাজ করার ক্ষেত্রে বিব্রতবোধ করতে পারেন। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদ দুটিতে শিক্ষকতার অভিজ্ঞতা বাড়ানো চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬