জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ PM
জাতীয় স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌধ © সংগৃহীত

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ। দেশের ইতিহাসের এই গৌরবময় দিনটি স্মরণে ভোরের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও ফুল অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাভারের স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভিড় জমতে শুরু করে। অনেকে এসেছে দল বেঁধে, কেউ একা, হাতের ফুল, চোখে গভীর শ্রদ্ধা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ চত্বরে ভিড় জমতে শুরু করে নানা বয়সী মানুষের। ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মৃতিসৌধের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা জানাতে শিশু-কিশোরদের অনেকে এসেছেন পরিবারের সঙ্গে। কারও হাতে জাতীয় পতাকা, কারও গালে-কপালে জাতীয় পতাকা আঁকা। আবার কারও মাথায় পতাকাখচিত ব্যান্ড।

আশুলিয়ার পুবাইল এলাকা থেকে বাবা-মায়ের সঙ্গে অপেক্ষা করছিলেন নুসরাত জান্নাত (৭) ও শিফা মনি (৪)। নুসরাত বলেন, 'স্মৃতিসৌধে যাব, ঘুরব, ফুল দেব। ভালো লাগছে।'

দিনের শেষে, নানা বয়সী মানুষের উপস্থিতিতে স্মৃতিসৌধ চত্বর ফুলে ভরে ওঠেছে, আর শিশু-কিশোরদের হাতে জাতীয় পতাকা, কপালে–মাথায় জাতীয় পতাকার চিহ্ন এই ভোরকে আরও প্রফুল্ল করে তুলেছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9