বিজয়ের আলোয় বীর শহীদদের স্মরণে বুয়েটের বিনম্র শ্রদ্ধা

১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ PM
বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে বুয়েটের ফুল নিবেদন

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে বুয়েটের ফুল নিবেদন © সংগৃহীত

৫৫তম মহান বিজয় দিবসের গৌরবময় প্রভাতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল নিবেদনের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রভোস্ট, অফিস প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত সবার চোখে ছিল বীর শহীদদের হারানোর গভীর বেদনা, কণ্ঠে ছিল তাদের আত্মত্যাগের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা এবং হৃদয়ে ছিল তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়।  

আরও পড়ুন : ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

উল্লেখ্য, বিজয়ের এ দিনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জ্ঞান, গবেষণা ও সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার নতুন করে শপথ নেয় বুয়েট পরিবার। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9