বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ AM
স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন © টিডিসি ফটো

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা জেলার নেতাকর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই শ্রদ্ধা জানান।

সূর্যোদয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হলে সেখানে বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ; চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন; কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬