আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ জন্য আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে বলা হেয়েছে, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিজয় দিবসে এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। যাত্রীদের যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬