মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে: ডিএমটিসিএল

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। আল্টিমেটামে সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দেন ডিএমটিসিএল নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

এরইমধ্যে রাতে প্রতিষ্ঠানটির বার্তায় বলা হয়েছে, ‘মেট্রোরেলের সন্মানীত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী  অনুযায়ী চলাচল করবে।’

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

গত বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছিল।

এশিয়ান গেমসে ব্যর্থ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
ওয়ালটনে ২৫ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬