উড়ে এসে পড়ল কাপড়, মেট্রোরেল চলাচল বন্ধ

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ PM
মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল চলাচল বন্ধ © সংগৃহীত

রাজধানীর শ্যাওড়াপাড়ায় বৈদ্যুতিক তারে উড়ে এসে কাপড় জড়িয়ে যাওয়ার কারণে ১৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিট থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন থেকে কাপড় সরিয়ে ১২টা ৩৪ মিনিটে চালু হয় মেট্রোরেল।

বুধবার মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে OCS এর উপর কাপড় পড়ায় উহা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২:২২ মিনিট হতে বন্ধ করা হয়। এখন ট্রেন চালু হয়েছে।  যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, রবিবার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে উঠে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। তার আগে গত মঙ্গলবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় ২০ মিনিট বন্ধ রাখতে হয় এর চলাচল।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬