মেট্রোরেলের দুই বগির মাঝে আটকা শিশু, ট্রেন চলাচল বন্ধ

৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ PM
আটকা শিশু

আটকা শিশু © টিডিসি রিপোর্ট

মেট্রোরেলের দুই বগির মাঝে এক শিশু আটকা পড়েছেন। ফলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রবিবার (৩০ নভেম্বর) মেট্রোরেলের বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

উত্তরা থেকে কমলাপুরগামী ট্রেন বাংলাদেশ সচিবালয়ে আসলে দুই বগির মাঝখানে এক শিশু বসে আছে বলে নজরে আসে কর্তৃপক্ষের। পরে ট্রেনটি থামিয়ে উদ্ধার কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে উভয় পাশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

প্রত্যক্ষদর্শী এক সরকারি কর্মকর্তা আসাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বাসায় ফেরার জন্য সচিবালয় মেট্রোরেল স্টেশন আসি রাত সাড়ে ৮টার দিকে। এখানে আসে দেখি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে দেখতে পাই, উত্তরা থেকে কমলাপুরগামী ট্রেনের দুই বগির মাঝখানে এক শিশু উঠে বসে আছে। পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে। এ সময় ওই শিশুকে সুস্থ অবস্থায় দেখা গেছে।

এই ঘটনার পর মেট্রোরেলের জানিয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

রুয়েটে দশ তলা আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভ…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬