যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
নিহত আরাফাত

নিহত আরাফাত © সংগৃহীত

যশোর-খুলনা মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বকচর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক তরুণ, আহত হন তার সঙ্গে থাকা আরেক বন্ধু।

নিহত আরাফাত সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজ চৌধুরী ছেলে। দুর্ঘটনায় আহত তার বন্ধু সজীব একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

আহত সজীব জানান, মণিহার করিম পাম্প থেকে তেল ভরে দুই বন্ধু রাজারহাটের দিকে জিক্সার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে মেরে দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।

পথচারীরারা নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাহুল দেব ঘোষ জানিয়েছেন, উদ্ধারকারীরা মৃত অবস্থায় আরাফাতকে হাসপাতালে আনেন। সজীবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

নতুন সেবা আনতে চায় বাংলালিংক, টাওয়ার ছাড়াই কথা বলা ও ইন্টার…
  • ২২ আগস্ট ২০২৬
সাপের শরীরে প্রথমবারের মতো ক্যানসার চিকিৎসার বিশেষ থেরাপি প…
  • ২২ আগস্ট ২০২৬
৬৪ রানে অলআউট বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কমবে কবে—জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২২ আগস্ট ২০২৬
লজ্জার রেকর্ড এড়াল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা, সিফাত বাহিনীর ১১ সদস্যকে…
  • ২২ আগস্ট ২০২৬