মিনি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ PM
ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়

ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায় © টিডিসি

কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেছেন, হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা মো. ইসমাইলসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ঘটনা সহলে পুলিশ আছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাকিটা তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬