সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার

৩০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ PM
জহির ভূঁইয়ার

জহির ভূঁইয়ার © সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামে এক সাংবাদিক। দৈনিক ভোরের পাতায় সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল প্রায় পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত সাংবাদিকের ছেলে মো. রাকিব ভূঁইয়া তামিম জানান, খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন বাবা। পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950