হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
রূপজিত কর রাজু

রূপজিত কর রাজু © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎‎নিহত রূপজিত কর রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। তিনি মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। 
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজু কর তার চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার জন্য মিরপুর বাজারে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরেন। পরে এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে হাঁটতে বের হন। সকাল সাতটার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
‎
‎এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ঘটনার পর মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি আজকের নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬