কক্সবাজার থেকে আসা ঢাকাগামী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ AM
স্লিপার বাস ও টাইলসবোঝাই পিকআপের সংঘর্ষ

স্লিপার বাস ও টাইলসবোঝাই পিকআপের সংঘর্ষ © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী স্লিপার বাস ও টাইলসবোঝাই একটি পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১৪ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আব্দুল জব্বার লালমনিরহাট সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে পশ্চিম দিকে ধোড়করা যাওয়ার উদ্দেশ্যে একটি টাইলসবোঝাই পিকআপ ঢাকা-মুখী লেন ক্রস করছিল। এসময় কক্সবাজার থেকে ঢাকায় আসা একে ট্রাভেলসের দ্রুতগতির স্লিপার বাসটি পিকআপটিকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের ওপরে বসে থাকা জব্বার ঘটনাস্থলেই মারা যান। আহত হন স্লিপার বাসের অন্তত ১৪ যাত্রী।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ঢাকার যাত্রাবাড়ীর বাবু জানান, তারা আট বন্ধু কক্সবাজারের কলাতলী থেকে সোমবার সকাল ১১টায় একে ট্রাভেলসের স্লিপার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে দুর্ঘটনায় তাদের তিন বন্ধু গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9