হবিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ PM
দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও নিহত যুবক হিমেল

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও নিহত যুবক হিমেল © টিডিসি

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হিমেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হিমেল উপজেলার সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২)।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেটকার চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
‎
‎কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি এবং অভিজ্ঞতার অভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬