নরসিংদীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ AM
তুলার গোডাউনে আগুন

তুলার গোডাউনে আগুন © সংগৃহীত

নরসিংদীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা ৫ মিনিটে এনআর স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়নগঞ্জের ৪টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও মিলের কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের তুলার মধ্যে ছড়িয়ে পড়ে এবং তীব্রতা দ্রুত বেড়ে যায়। দমকল বাহিনী, মিলের কর্মী ও স্থানীয়রা একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুইটি তুলার গোডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। মিলের ডিজিএম (একাউন্টস) ফারুকুজ্জামান বলেন, 'চোখের সামনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। আমরা প্রথমে শ্রমিকদের নিরাপদে বের করি, এরপর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করি।'

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950