গাজীপুরে দুটি কলোনিতে আগুন, ভস্মীভূত অন্তত ৭৫ ঘর

০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ PM
গাজীপুরে আগুন

গাজীপুরে আগুন © টিডিসি ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দুটি কলোনি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে লাগা আগুনে দুটি টিনশেড কলোনির অন্তত ৭৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ হোসেনের মালিকানাধীন একটি টিনশেড কলোনির একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে আগুন পাশের মহিউদ্দিনের মালিকানাধীন আরেকটি কলোনিতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে দুটি কলোনির অন্তত ৭৫টি ঘর এবং সেখানে বসবাসরত শ্রমিক পরিবারের মূল্যবান মালামাল সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল ইসলাম ও পৌরসভার সচিব জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950