আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ আল আমিন

৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ আল আমিন

আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ আল আমিন © সংগৃহীত

কন্টেন্ট বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ময়মনসিংহ গৌরীপুরের কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার তার নিজ গ্রাম দাড়িয়াপুর ইটখোলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যধিক তাপে তার শরীর দগ্ধ হয়ে যায়। 

তার সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫ থেকে ৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ট্যাগ: আগুন
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬