সচিবালয়ে ফের আগুন লাগল যেভাবে, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা যাচ্ছে

৩০ নভেম্বর ২০২৫, ০৪:০৪ PM
সচিবালয়

সচিবালয় © সংগৃহীত

ঢাকার সচিবালয়ের নতুন মন্ত্রিপরিষদ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। 

তিনি জানান, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এর আগে, দুপুর দেড়টায় নতুন মন্ত্রিপরিষদ ভবনের অষ্টম তলায় ভবনটির  ৮ম তলায় আগুন লাগার ঘটনা  ঘটে। ভবনে আগুন লাগার পরপরই সেখানে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় দুটি ফ্যান পুড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। তবে এর বাইরে আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে যায়।

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950